বাজেটের আকার এক লাখ ৯ হাজার কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বাজেটের আকার এক লাখ ৮৯ হাজার কোটি টাকার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার সিলেটে প্রাক্-বাজেট আলোচনায় এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘গত বছরের তুলনায় এবার বাজেটের আকার ১৭ শতাংশ বেড়েছে।’জেলা প্রশাসন আয়োজিত সিলেট অডিটোরিয়ামে প্রাক্-বাজেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল। প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘মুদ্রাস্ফীতির কারণে দেশের মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি বেড়েছে। তবে খাদ্যজাত দ্রব্যের দাম মানুষের নাগালের মধ্যে রয়েছে।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করেছে।’ আলোচনা সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অধিবেশনে সূচনা বক্তব্যে অর্থমন্ত্রী বাজেটের আকার তুলে ধরে আলোচনা সভায় উপস্থিত সুধীজনের মতামত আহ্বান করেন। পুরো সভায় উপস্থিত সুধীজনের মতামত সংগ্রহ করেন অর্থমন্ত্রী।জেলা পরিষদের বৃত্তি বিতরণ: ‘বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য আলোকিত মানুষ তৈরি করা। এ জন্য শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং ফলাফল প্রকাশ করা হচ্ছে।’ গতকাল সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে অর্থমন্ত্রী এ কথা বলেন। জেলা পরিষদের মিলনায়তনে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল। অনুষ্ঠানে বৃত্তি পাওয়া ৪৬২ জন শিক্ষার্থীর মধ্যে ১২ লাখ নয় হাজার ৬০০ টাকার বৃত্তি দেওয়া হয়।