বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ, বরিশাল নগরে নতুন সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠাসহ নয় দফা দাবিতে মানববন্ধন হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখা গতকাল মঙ্গলবার নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এই কর্মসূচির মাধ্যমে তাদের দাবিগুলো উত্থাপন করে।মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রসমাজের দাবি ছিল জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করার। এই দাবি আজও বাস্তবায়ন হয়নি। প্রতিটি বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এর প্রতিফলন দেখা যায় না। বিনা মূল্যে খাতা-কলমসহ শিক্ষা উপকরণ সরবরাহ, ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে এক বেলা খাবারের ব্যবস্থা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্ম দিতে হবে। বিভাগীয় শহর বরিশালে ছয় লক্ষাধিক জনসংখ্যার জন্য মাত্র দুটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়।