বাঞ্ছারামপুর গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রায় এক হাজার গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল সোমবার উপজেলার রূপসদী ছিদ্দিকুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রূপসদী খোদাইবাড়ী আলিম মাদ্রাসায় এ সেবা দেওয়া হয়। এ সময় রোগীদের বিনা মূল্যে ওষুধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মোসলেউদ্দিন আহমেদের নেতৃত্বে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ কার্যক্রমে অংশ নেন।