বাঞ্ছারামপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে গতকাল শনিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার জগন্নাথপুর গ্রামের পূর্বপাশে খেলার মাঠসংলগ্ন ডোবায় গতকাল সকালে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনসহ একাধিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় উৎসুক জনতা লাশ দেখতে খেলার মাঠে ভিড় করে। পরে লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, লাশের মাথায় এবং কানের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির লাশ জেলা সদরের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।