বাঞ্ছারামপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নগরীরচর গ্রাম থেকে মো. আবুল হোসেন (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবুল হোসেনের বড় ভাই মো. আবদুল কাদির ও বোন রেহেনা বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে।আবুল হোসেনের স্ত্রী শিরীন আক্তার অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, গত শনিবার সকাল থেকে আবুল হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর গতকাল রোববার সকালে বাড়ির পাশের সেচযন্ত্রের ঘরে তাঁর লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।