বাঞ্ছারামপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অঞ্জনা কর্মকার (২৪) নামের এক গৃহবধূকে গত রোববার শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী শিপন কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের বাবা দেবেন্দ্র কর্মকারের ভাষ্যমতে, উপজেলার রূপসদী গ্রামের ভূষণ কর্মকারের ছেলে শিপনের সঙ্গে তাঁর মেয়ে অঞ্জনার পাঁচ বছর আগে বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি মেয়ে আছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি হতো। এ বিষয়ে কয়েক দফা সালিসি বৈঠকও হয়েছে। তাঁর মেয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে চায় না। এ কারণে রোববার রাতে অঞ্জনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।