বাঞ্ছারামপুরে চার ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগরে (বাঞ্ছারামপুর-হোমনা সড়কে) ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর সাড়ে চারটায় মডেল থানার এসআই মো. কামরুজ্জামান তালুকদারের নেতৃত্বে পুলিশ বাঞ্ছারামপুর-হোমনা সড়কের রাধানগরে নির্মাণাধীন ব্রিজ-সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে কুমিল্লার হোমনা উপজেলার হোমনা গ্রামের সজল চন্দ্র দাস (২৪), বাগমারা গ্রামের জসু মিয়া (৩৫), গুরুপদ চন্দ্র দেবনাথ (২২) ও ফুল মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়।বাঞ্ছারামপুর থানার ওসি মো. আলাউদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি, তিনটি লোহার রড উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।