বাঞ্ছারামপুরে চুক্তির শর্ত ভঙ্গ করায় ইজারা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কানাইনগর-বাহেরচর বালুমহালের ইজারা বাতিল করা হয়েছে। ইজারাদার মেসার্স মামুন এন্টারপ্রাইজ চুক্তির শর্ত ভঙ্গ করে বালু উত্তোলন করায় গত বৃহস্পতিবার তাঁর সঙ্গে হওয়া ইজারা চুক্তি বাতিল করেন জেলা প্রশাসক। উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-খাজা আলামীন গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, বাহেরচর–কানাইনগর বালুমহালটি চলতি বছর ইজারা দেওয়া হয়।