বাঞ্ছারামপুরে ছাত্রদলের দুই পক্ষের হামলায় পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের এক পক্ষের হামলায় ছাত্রদলের সাবেক সভাপতিসহ পাঁচজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলা সদরের দুর্গারামপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. এমদাদুল হক সাঈদ, মো. কাবিল মিয়া, গিয়াস উদ্দিন, আক্কাছ মিয়া ও মো. ওমর ফারুক। আহত কাবিল মিয়া অভিযোগ করে বলেন, ‘আমরা সভাপতি প্রার্থীরা একসঙ্গে শহীদ মিনারে ফুল দেওয়ার কথা, আলাউদ্দিন আসতে দেরি করায় তাঁকে বাদ দিয়েই ফুল দেওয়ায় আলাউদ্দিন তাঁর দলবলসহ হামলা চালান এবং চাপাতি দিয়ে মাথায় কোপ দেন।’আলাউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ফুলের তোড়া দেওয়ার জন্য টাকা-পয়সা দেওয়াসহ সব কিছুই আমি করলাম, সেখানে আমাকেই বাদ দিয়ে ফুলের তোড়া দেওয়ায় কিছু ছেলে গিয়ে চরথাপড় দিয়েছে এর বেশি কিছু না।’থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম বলেন, শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালিয়েছে, তবে থানায় কেউ অভিযোগ দেয়নি।