বাঞ্ছারামপুরে তরুণীকে ১০১ দোররা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গ্রাম্য সালিসে এক তরুণীকে ১০১ ঘা দোররা মেরে গ্রামছাড়া করার ঘটনায় গতকাল শুক্রবার পৃথক চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন স্থানীয় তিনটি মসজিদের ইমাম আবদুর রহিম, আবু বাক্কার, মোবারক হোসেন ও গ্রাম্য মাতব্বর আজাদ বেগ।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী জানান, ১৭ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে একই গ্রামের একটি হিন্দু ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয় ও চার দিন আগে তার গর্ভপাত ঘটানো হয়েছে বলে শোনা যায়। এই খবরের ভিত্তিতে গত বুধবার রাতে ওই তরুণীর বাড়ির উঠানে সালিস বসে।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম জিলানীর সভাপতিত্বে সালিসে অন্যান্যের মধ্যে গ্রাম্য মাতব্বর আজাদ বেগ, মাইন উদ্দিন মিয়া, পূর্বপাড়া মসজিদের ইমাম মাওলানা আবদুর রহিম, পূর্বহাটি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও মধ্যপাড়া মসজিদের ইমাম আবু বাক্কার, ইউনিয়ন পরিষদের সদস্য মুরশিদ, পূর্বহাটি বাজার মসজিদের ইমাম মোবারক হোসেন এবং তরুণীর মা, বড় চাচা আলম মিয়া ও ছোট চাচা মাইনুদ্দিন উপস্থিত ছিলেন।মাওলানা আবদুর রহিম, আবু বাক্কার ও মোবারক হোসেন ওই তরুণীকে ১০১টি দোররা মারা ও গ্রাম ত্যাগের নির্দেশ দেন। তরুণীর ছোট চাচা মাইনুদ্দিনকে দিয়ে ১০১টি দোররা মারানো হয়। দোররা মারার একপর্যায়ে তরুণী জ্ঞান হারিয়ে ফেলে। তখনো দোররা মারা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।তরুণীর মা দোররা মারার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর মেয়ে গত বুধবার দিবাগত রাতে গ্রাম ছেড়ে চলে গেছে। এ ব্যাপারে আর কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।সালিসের সভাপতি গোলাম জিলানীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘মাওলানা সাহেবরা কোরআন ও হাদিস মোতাবেক এবং ইসলামি শরিয়া অনুযায়ী বিচারের রায় দিয়েছেন। পরে এই রায় কার্যকর করা হয়েছে। আমি ওই বৈঠকে সভাপতিত্ব করি।’মাওলানা আবু বাক্কার বলেন, ‘অপরাধের জন্য ইসলামি শরিয়া মোতাবেক ১০১টা দোররা মারার নির্দেশ দিই।’