বাঞ্ছারামপুরে দলিল লেখকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সাব-রেজিস্ট্রারকে লাঞ্ছিত করার প্রতিবাদে দলিল লেখকদের কর্মবিরতি চলছে। দলিল লেখকদের কর্মবিরতির কারণে গতকাল মঙ্গলবার দলিল রেজিস্ট্রি না হওয়ায় জায়গা-জমি বিক্রি করতে আসা লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।দলিল লেখকদের কর্মবিরতি আগামী রোববার পর্যন্ত চলবে বলে তাঁদের প্রতিবাদ কর্মসূচিতে জানানো হয়।দলিল লেখক সমিতির সভাপতি মো. শহীদউল্লাহ জানান, সাব-রেজিস্ট্রারের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে। গত সোমবার দুপুরে সাব-রেজিস্ট্রার শেখ কাউছার আহমেদ লাঞ্ছিত হন। ওই ঘটনার পর পরই দলিল লেখকেরা কর্মবিরতি শুরু করেন।