বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের ইমামনগর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দরিকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল করিমের সঙ্গে একই গ্রামের আবদুর রফিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, উভয় পক্ষের মধ্যে গত তিন মাসে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষ চারটি পাল্টাপাল্টি মামলা করেছে।