বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত দুই দিনে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। উপজেলার পূর্বহাটি ও ফরদাবাদ গ্রামের মধ্যে গত বুধ ও গতকাল বৃহস্পতিবার এ সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।