বাঞ্ছারামপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ‘আমানত শাহ লুঙ্গি’ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দরিয়াদৌলত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের উদ্যোগে উপজেলা মরিচাকান্দিসংলগ্ন মেঘনা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে তিনটি বিভাগে ২০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। কোষা নৌকা বিভাগে নরসিংদীর রায়পুরা উপজেলার বাঘাইকান্দি গ্রামের আবদুস সাত্তারের নৌকা, সড়েঙ্গি (ছোট) বিভাগে নোয়াপুরের গিয়াস উদ্দিনের নৌকা এবং সড়েঙ্গি (বড়) বিভাগে জেলার সরাইল উপজেলার দিলালপুরের হোসেন মিয়ার নৌকা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগীদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম পুরস্কার বিতরণ করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন মহি প্রমুখ উপস্থিত ছিলেন।