বাঞ্ছারামপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রীর বিয়ে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে আজ সোমবার। তার বাড়িতে চলছে বিয়ের প্রস্তুতি।খোঁজ নিয়ে জানা যায়, পার্শ্ববর্তী আইয়ুবপুর গ্রামের মমিরুল ইসলামের (২২) সঙ্গে ওই ছাত্রীর বিয়ে ঠিক করা হয়েছে। মমিরুল পেশায় কাঠমিস্ত্রি।ওই ছাত্রীর মা বলেন, ‘মাইয়া ছোড অইলেও যেই দিনকাল পড়ছে বিয়া দেওন ছাড়া উপায় নাই। ফাইবে পড়লেও তার বয়স ১৪-১৫ বছর তো হইবই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’