বাঞ্ছারামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুরে নদীর পানিতে পড়ে গিয়ে আনিকা আক্তার নামের ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। অনিকা গ্রামের আনোয়ারুল হকের মেয়ে। শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকা গতকাল দুপুরে সবার অগোচরে বাড়ির পাশেই ঢোলভাঙ্গা নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে বিকেলে পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।