বাঞ্ছারামপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনাপুর গ্রামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় গতকাল রোববার মামলা হয়েছে। এ মামলায় সদর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন দরিয়াদৌলত গ্রামের মো. কামাল ও মো. মাসুদ।জানা যায়, গত শুক্রবার পূর্ববিরোধের জের ধরে দরিয়াদৌলত গ্রামের কয়েক শ লোক পার্শ্ববর্তী সোনারামপুর গ্রামে সশস্ত্র হামলা চালায়। এতে বৃদ্ধ রেজায়ে রব্বানীসহ ২৫ জন আহত হয়। হামলাকারীরা কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজায়ে রব্বানী মারা যান।