বাঞ্ছারামপুরে বৃদ্ধাকে জবাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শরীফপুর গ্রামের বাসিন্দা মহারানী বেগম (৮৫) খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ির পাশে জবাই করা লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, হত্যাকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।