বাঞ্ছারামপুরে বেহাত হয়ে যাচ্ছে জেলা পরিষদের জায়গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে জেলা পরিষদের জায়গা বেহাত হয়ে যাচ্ছে।সরেজমিন ঘুরে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলায় ভিটিঝগড়ারচর মৌজায় ১২টি দাগে জেলা পরিষদের সোয়া তিন একর জায়গা রয়েছে। সম্প্রতি বাঞ্ছারামপুর থানার পাশে জেলা পরিষদের ১০ শতাংশ জায়গা দখল করার জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতি নামের একটি সংগঠন সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। একই এলাকায় জেলা পরিষদের জমিতে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের নামে একটি দোচালা ঘর তুলে চায়ের দোকান হিসেবে ভাড়া দিয়েছে মসজিদ কমিটি। এ ছাড়া ওই এলাকায় জেলা পরিষদের জায়গা দখল করে একটি ভবন নির্মাণ করা হয়েছে।বাঞ্ছারামপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন বলেন, ‘উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতির নামে ওই ১০ শতাংশ জায়গা ইজারা পাওয়ার জন্য আমরা জেলা পরিষদে আবেদন জানিয়েছি। তাই এখানে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি।’জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মজিবুর রহমান বলেন, কেউ জেলা পরিষদের জায়গায় সাইনবোর্ড লাগিয়ে থাকলে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে সেটা উচ্ছেদ করা হবে।