প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন ফরম গতকাল শুক্রবার থেকে বিক্রি শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ। বিএনপির উপজেলা কমিটি সরাসরি প্রার্থীদের তালিকা করতে ইউনিয়ন পর্যায়ে চিঠি দিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে। প্রথম দিনে পাঁচটি দলীয় ফরম বিক্রি হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের জন্য তৃণমূলের নেতারা বাছাই করে একজনের নাম আমাদের কাছে পাঠাবে।