বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আল আমিন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। গত শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুর-হোমনা সড়কের উপজেলার বুধাইরকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে বুধাইরকান্দি গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে।
নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আল আমিন দৌড়ে বাড়ির পাশে সড়কে গেলে অটোরিকশার নিচে চাপা পড়ে। হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব বলেন, এ ঘটনায় থানায় কেউ মামলা দেয়নি।