বাঞ্ছারামপুরে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সভায় তাঁরা এই শঙ্কার কথা প্রকাশ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২২ মার্চ উপজেলার নয় ইউপি নির্বাচন উপলক্ষে ইউএনও নূর-ই-খাজা আলামীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ে সভা হয়। এতে উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস, বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার দেব, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের তিন শতাধিক প্রার্থী উপস্থিত ছিলেন।
পাহাড়িয়াকান্দি ইউপির সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী শিল্পী আক্তার, সোনারামপুর ইউপির সদস্য প্রার্থী রেনোয়ারা বেগম, ফরদাবাদ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন, তেজখালী ইউপির বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের প্রার্থী মো. তাজুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।