বাঞ্ছারামপুরে ২০ বাড়িতে লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কলাকান্দিতে ২০ বাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় ওই গ্রামের নারীসহ ১৫ জন আহত হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাঁচজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আইয়ুব খান ও ফরিদ খান নামের দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার কলাকান্দি গ্রামের দক্ষিণ পাড়ার মোকতম মিয়ার বাড়ির নারকেলগাছ থেকে একটি ডাব প্রতিবেশী খোকা মিয়ার বাড়িতে পড়ে। এ নিয়ে দুই ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ওই গ্রামের মোসলেম মিয়া বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে ১৪ জনকে আসামি করে বাঞ্ছারামপুর থানায় একটি মামলা করেছেন।