বাঞ্ছারামপুরের দুটি ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত সোমবার বেলা দুইটার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ উজানচর পূর্ব ও বাঞ্ছারামপুর উত্তর ইউনিয়নের তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।
তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৬ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ৭ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৪ অক্টোবর এবং নির্বাচন ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল সকালে তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ আহম্মদ খানের স্বাক্ষরে একটি চিঠি দেন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে।
উজানচর পূর্ব ইউনিয়নের ১৪ হাজার ৩৯৯ ভোটার এবং বাঞ্ছারামপুর উত্তর ইউনিয়নে পাঁচ হাজার ৫৩২ জন ভোটার রয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী বাঞ্ছারামপুর উত্তর ও উজানচর পূর্ব ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে।