বাঞ্ছারামপুরের ব্যবসায়ী হত্যাকাণ্ডে স্বীকারোক্তি ১৬৪ ধারায় জবানবন্দি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুরের শুঁটকির ব্যবসায়ী জহিরুল হক মোল্লা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আল আমিন (৩০)। গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়ার আদালতে এ জবানবন্দি দেন। এর আগে গত শনিবার রাতে রাজধানী ঢাকার গোড়ান এলাকার এক আত্মীয়ের বাসা থেকে আল আমিনকে গ্রেপ্তার করে বাঞ্ছারামপুর থানা পুলিশ। তাঁর বাড়ি উপজেলার একই গ্রামে। বাঞ্ছারামপুর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা অংশু কুমার দেব বলেন, তৈয়ুম এবং আমির হোসেনের দেওয়া তথ্যমতে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। আদালতে আল আমিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ৯ জুলাই রাতে ঘরে ঢুকে ছুরিকাঘাত করে সন্তানদের সামনে হত্যা করে দুর্বৃত্তরা।