বাটলারস চকলেটের ক্যাফে ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে চালু হলো চকলেট ও চকলেট জাতীয় পণ্য উৎপাদনে খ্যাত আইরিশ ব্র্যান্ড বাটলারস চকলেটের ক্যাফে। গতকাল শুক্রবার এই ক্যাফের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আয়োজকেরা জানান, বিশ্বে চকলেটের মাধ্যমে আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১৯৩২ সালে আয়ারল্যান্ডে বাটলারস চকলেটের প্রতিষ্ঠা করেন ম্যারিওন বাটলার। ১৯৯৮ সালে ডাবলিনে উন্মোচন করা হয় এর প্রথম ক্যাফে। সুস্বাদু চকলেট, কফি, চা ও চকলেট পানীয় নিয়ে ক্যাফেটি শুরু হয়। এখন থেকে গুলশান অ্যাভিনিউয়ে বাটলারস ক্যাফেতে বাংলাদেশের চকলেট ও কফিপ্রেমীরা একই সঙ্গে চকলেট ও কফির আস্বাদ নিতে পারবেন।
ক্যাফেটির উদ্বোধনকালে বাংলাদেশে বাটলারস চকলেটের মুখপাত্র মেহরিন ঘিওয়ালা বলেন, বাংলাদেশের মানুষ সুস্বাদু খাবারের সমাদর করার জন্য বিশ্বজুড়ে পরিচিত। বাটলার সুস্বাদু চকলেট, কফি ও চকলেট জাতীয় পানীয় উৎপাদন করে, যা এ দেশের মানুষের স্বাদকে পরিতৃপ্ত করবে।
বিশ্বজুড়ে ৭৫ বছর বয়সী এ ব্র্যান্ডটির নিউজল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে নিজস্ব ফ্র্যাঞ্চাইজ রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভারত, রাশিয়াসহ বিশ্বের প্রায় ৪০টি দেশে বাটলারস চকলেট পাওয়া যায়। ঢাকার বিভিন্ন দোকানেও বাটলার বিক্রি হয়। ছোট-বড় সবার কাছেই প্রিয় চকলেট বাটলারস। বিজ্ঞপ্তি।