বাটা শু কোম্পানির ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভায় ২০১৩ সালের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী লভ্যাংশের পরিমাণ ১৯৫ শতাংশ ও চূড়ান্ত লভ্যাংশের পরিমাণ ১০৫ শতাংশ। গত বৃহস্পতিবার ধামরাইয়ে কোম্পানির কারখানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান রাজীভ গোপালাকৃষ্ণান সভায় সভাপতিত্ব করেন৷ তিনি বলেন, নানা কারণে বাংলাদেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব সত্ত্বেও কোম্পানি ৭ শতাংশ বিক্রয় প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। ২০১৩ সালে কোম্পানি ৮১ কোটি ৩০ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে এবং ১৭৯ কোটি ৮০ লাখ টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে। সভায় ব্যবস্থাপনা পরিচালক চিটপানসহ কোম্পানির অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।