প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপূজায় অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান। তিনি গত মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে ওসমানীনগর থানার গোয়ালাবাজার এলাকার দাসপাড়া সিদ্ধেশ্বরী সেবাসংঘ ও গোয়ালাবাজার সনাতন সংঘ কালীমন্দির সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় পুলিশ সুপার নূরে আলম মীনা উপস্থিত ছিলেন।