বাড়ি ও দোকানে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর কামারপাড়া ও সাতাশ এলাকায় গতকাল শনিবার বাড়ি ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক মোরশেদুল ইসলাম বলেন, ভোর পাঁচটার দিকে কামারপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আক্তার হোসেনের বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এদিকে সকাল ছয়টার দিকে সাতাশ এলাকায় হালিম জেনারেল স্টোর নামে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ওই তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।