বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের নিজ বাড়ি থেকে গত বুধবার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূর (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা ধর্ষণের পর তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ রহমান জানান, বিবস্ত্র অবস্থায় লাশটি পাওয়া গেছে। মৃতদেহের গলার ডান পাশে আঁচড়ের দাগ ও কানে রক্ত দেখা গেছে। ধর্ষণ করে হত্যা করা হয়েছে কি না, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত সিরাজদিখান থানায় কোনো মামলা হয়নি। পুলিশ জানায়, ওই নারীর স্বামী বেঁচে নেই। একমাত্র ছেলে ঢাকার কেরানীগঞ্জে স্বর্ণালংকারের দোকানে কাজ করেন।