বাড়ি ধসে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়ি ধসে চাপা পড়ে মারা গেছেন এক শ্রমিক। গত বুধবার উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে ওই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আকবর হোসেন (৩৫)। তাঁর বাড়ি মেহেরপুর জেলায়। মানিকদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পারুল আক্তারী বলেন, মানিকদহ ইউনিয়নের হাজীরপুর গ্রামের ব্যবসায়ী মোফাজ্জেল হোসেন লক্ষ্মীপুর বাজারে জেলা পরিষদের মালিকানাধীন একটি পুকুরের একটু ভেতরে একটি সেমিপাকা ঘর নির্মাণ করেন। এই ঘরটি তিনি মালামাল রাখার গুদাম হিসেবে ব্যবহার করতেন।
বুধবার তিনি তাঁর কাজের জন্য দুজন শ্রমিককে ভাড়া করেন। রাতে ওই দুজনকে ওই গুদামঘরে ঘুমাতে দেন। গভীর রাতে ঘরটি হঠাৎ ভেঙে পড়ে।