বাড়িওয়ালাদের তথ্য-ব্যাংক হচ্ছে কেরানীগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সব ইউনিয়নের বাড়িওয়ালাদের তথ্য ও হোল্ডিং নম্বর আধুনিকায়ন প্রক্রিয়া গতকাল সোমবার থেকে শুরু হয়েছে।
চার ধাপে এই প্রক্রিয়ার আওতায় কম্পিউটারাইজড হোল্ডিং গণনার জন্য জনসংখ্যা, বাড়ি, ফ্ল্যাট, ব্যবসায়িক প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন, ডেটা প্রসেসিং ও হোল্ডিং প্লেট স্থাপন এবং ভাড়াটেদের তথ্য সংগ্রহ করা হবে। গতকাল সদর উপজেলার বাড়িওয়ালাদের তথ্য সংগ্রহ করা হয়।
আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কার্যক্রম বাস্তবায়ন করছে। বিজ্ঞপ্তি।