বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের মণিপুরিপাড়া এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। রাত দুইটার দিকে একদল ডাকাত মণিপুরিপাড়ার বাসিন্দা দেবেন্দ্র সিংহ ও প্রতিবেশী সুরঞ্জিত সিংহের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা অস্ত্রের মুখে দুটি পরিবারের সদস্যদের জিম্মি করে ২০-২৫ ভরি স্বর্ণালংকার, ছয়টি মুঠোফোন, কিছু বৈদ্যুতিক সামগ্রী ও সাত-আট হাজার টাকা লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে টহল পুলিশের একটি দল রাত পৌনে তিনটার দিকে ধাওয়া করে বড়লেখা-জুড়ী সড়কের হাতলিঘাট এলাকায় ওই গাড়িটি আটকায়। এবং লুণ্ঠিত স্বর্ণালংকারসহ কিছু মালামাল উদ্ধার করে৷ গাড়ির চালক আবদুন নূরকে (৩২) আটক করা হয়।