বাড়িভাড়া আইন বাস্তবায়নে স্মারকলিপি
বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের বরাবর স্মারকলিপি দিয়েছে কয়েকটি গার্মেন্টস শ্রমিক সংগঠন।
বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমানসহ সংগঠনগুলোর নেতাদের একটি প্রতিনিধিদল গতকাল বেলা ১১টায় মেয়রের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি দিয়ে আসে। স্মারকলিপিতে পাঁচটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো স্থানভেদে নির্ধারিত বাড়িভাড়ার তালিকা প্রতিটি আঞ্চলিক কার্যালয়ে প্রদর্শনের ব্যবস্থা, কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে বর্তমান বাড়িভাড়ার প্রকৃত চিত্র সংগ্রহ করে পরিস্থিতি মূল্যায়ন করে উদ্যোগ নেওয়া, বাড়ির মালিকেরা যাতে ভাড়া দেওয়ার লক্ষ্যে বাড়িতে সিটি করপোরেশনের নির্ধারণ করা ভাড়ার হার বর্গফুট হিসেবে প্রকাশ্যে টাঙিয়ে দেন তার নির্দেশনা, সিটি করপোরেশনসহ আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ বক্স রাখা এবং একটি হটলাইন চালু করা। বিজ্ঞপ্তি।