বাড়িভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাড়িভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি। একই সঙ্গে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ও বাড়িভাড়া নিয়ন্ত্রণে প্রণীত বিধিমালার যথাযথ বাস্তবায়ন, কার্যকর ও সংস্কারেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি।