প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছরে বাড়িভাড়া বৃদ্ধি বন্ধ করার জন্য সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভাড়াটিয়া পরিষদ এই আন্দোলনের ঘোষণা দেয়। ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বলেন, ঢাকা শহরে ৭৭৫টি এলাকায় সিটি করপোরেশনের ভাড়া নির্ধারণ করা আছে। ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এ বলা হয়েছে, বাড়িভাড়া বাড়াতে হলে ভাড়া নিয়ন্ত্রকের অনুমতি নিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে এর কিছুই করা হয় না।