বাড়ির পথে আরও ১০০ অভিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে পঞ্চম দফায় দেশে ফিরিয়ে আনা ১০০ অভিবাসী গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার থেকে বাড়ির পথে রওনা দিয়েছেন। এর আগে ২৫ কিশোর অভিবাসীকে বাড়ি পৌঁছে দেয় রেড ক্রিসেন্ট সোসাইটি।
গত মঙ্গলবার মিয়ানমার থেকে ওই ১২৫ বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা হয়। সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় গত মে মাসে মিয়ানমার উপকূল থেকে তাঁদের উদ্ধার করে সে দেশের নৌবাহিনী।
সহকারী পুলিশ সুপার (কক্সবাজার সদর সার্কেল) ছত্রধর ত্রিপুরা বলেন, আইনি প্রক্রিয়া শেষে ১০০ অভিবাসীকে গতকাল বিকেলে ছেড়ে দেওয়া হয়। পরে তাঁরা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে গাড়ি করে বাড়ির উদ্দেশে যাত্রা করেন। পুলিশ সুপার আরও বলেন, ১২৫ অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করে ১৪ জেলার ৬০ জন মানব পাচারকারীর নাম ও ঠিকানা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।