বাড়ির পথে ২৫ কিশোর অভিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম দফায় মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা ১২৫ জন বাংলাদেশি অভিবাসীর মধ্যে অপ্রাপ্তবয়স্ক ২৫ জন গতকাল বুধবার সন্ধ্যায় কক্সবাজার থেকে বাড়ির উদ্দেশে যাত্রা করেছে।
মিয়ানমার থেকে ফিরিয়ে আনা বাকি ১০০ অভিবাসীকে আজ বৃহস্পতিবার বিকেলে ছেড়ে দেওয়া হবে। তারা এখন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অবস্থান করছে।
সহকারী পুলিশ সুপার (কক্সবাজার সদর সার্কেল) ছত্রধর ত্রিপুরা জানান, গতকাল বিকেলে ২৫ কিশোরকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়।
আদালতের বিচারক অরুণ পাল তাদের জবানবন্দি গ্রহণ করেন। এরপর তিনি কিশোরদের বাড়ি পৌঁছে দিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাদের নির্দেশ দেন।
রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজারের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল জানান, সন্ধ্যায় কিশোরদের গাড়িতে তুলে দেওয়া হয়।