বাড্ডা থেকে মা-মেয়ে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শাহীনা বেগম নামের এক নারী গত ১৬ মে তাঁর শিশুসন্তান ফাতেমাসহ ঢাকার উত্তর বাড্ডার বাসা থেকে হারিয়ে গেছেন। শাহীনার বয়স ৩৫ ও ফাতেমার ৪। শাহীনা মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ। বাসা থেকে বের হওয়ার সময় তাঁর পরনে ছিল সালোয়ার-কামিজ এবং ফাতেমার পরনে ছিল টি-শার্ট ও হাফপ্যান্ট। এ বিষয়ে শাহীনার স্বামী রনজু ভূঁইয়া ১৬ মে বাড্ডা থানায় একটি জিডি করেছেন। জিডি নম্বর ৯০৩। কোনো ব্যক্তি তাঁদের খোঁজ পেলে ০১৯১৭-৫৭৭৪৬৪ অথবা ০১৮৭৯-৫৯৮৮৩৭ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি