বাড্ডায় বাসের ধাক্কায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার শাহজাদপুর এলাকায় বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে শাহজাদপুর এলাকার তৃপ্তি হোটেলের সামনে এ ঘটনা ঘটে। 
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজ সকালে সুপ্রভাত পরিবহনের একটি বাস শাহজাদপুর এলাকায় একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রিকশার যাত্রী লিটন আকন (৩০) মারা যান। গুরুতর আহত বিল্লাল হোসেন (৩৩) ও আবু তাহের (৬‍০) নামের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় আবু তাহের মারা যান।

ওসি জানান, রিকশাকে ধাক্কা দেওয়া বাসটিকে চালকসহ আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হবে।