বাড্ডার ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সন্নিকটে বাড্ডা ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেনকে সোনা চোরাচালানের মামলায় আজ শনিবার বিকেলে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান সোনা চোরাচালানের মামলায় আলী হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে জানান।
ডিবির একটি সূত্র জানায়, কয়েক মাস আগে বিমানবন্দর থেকে সোনা চোরাচালানের সময় ২০ কেজি সোনাসহ ধরা পড়েছিলেন আলী হোসেনের স্ত্রী তানজিলা ও মেয়ে অ্যানি। ওই ঘটনায় গ্রেপ্তার সিভিল এভিয়েশনের এক কর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।