বাড্ডায় অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাড়ির পানির ট্যাংক পরিষ্কারের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন সুলতান (৩০), সোহরাব (৪৫) ও আনন্দ বর্মণ (২৫)।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উত্তর বাড্ডার পোস্ট অফিস গলিতে মো. মনির নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল প্রথম আলোকে বলেন, তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে সুলতানের অবস্থা গুরুতর।

হাসপাতালে আহত শ্রমিকদের সঙ্গে আসা ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, কাজ করার সময় বৈদ্যুতিক তারে আগুন ধরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।