বাড্ডায় আটক তিনজন রিমান্ডে, যাত্রাবাড়ীর ঘটনায় গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আটক তিনজনকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে যাত্রাবাড়ীতে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।বাড্ডা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, আটক হওয়া মাইনুল ইসলাম, শেখ আবদুল্লাহেল মারুফ ও নাজমুল হককে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে তাঁরা মামলার আসামি নন। বাদীর সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, ছিনতাইয়ের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গত রোববার সকাল ১০টার দিকে কুড়িল চৌরাস্তায় জেআর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ছয় কর্মীর কাছ থেকে প্রতিষ্ঠানের ১৮ লাখ টাকা ছিনতাই হয়। ঘটনার পর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হারুনুর রশিদ বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেন। ওই দিন সন্দেহ করে ওই ছয় কর্মীর তিনজনকে আটক করা হয়। এ ঘটনার চার ঘণ্টা পর বেলা দুইটার দিকে যাত্রাবাড়ীর মেট্রো পেট্রলপাম্পের ব্যবস্থাপক আরিফুল ইসলামের কাছ থেকে চার লাখ ৮৪ হাজার টাকা ছিনতাই হয়। পরে আরিফুল ইসলাম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।