বাড্ডায় ইয়াবা রাখার অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়ি রাখার অভিযোগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত নারীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১ গত বৃহস্পতিবার বিকেলে বাড্ডার মেরুলের ডিআইটি প্লটের একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী তাসলিমা আক্তার (২৮), তাঁর সহযোগী হূদয় চৌধুরী (২৯), সালাহ উদ্দিন (৪০), ইউসুফকে ২০০ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে। ওই বাসাটি ইয়াবা ব্যবসায়ী তাসলিমার। পরে তাসলিমার তথ্যের ভিত্তিতে র‌্যাব ওই বাসার আলমারি থেকে আরও এক হাজার ১৪০টি ইয়াবা বড়ি এবং ইয়াবা বিক্রির এক লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করে। র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার গোলাম মওলা বলেন, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা ইয়াবা বড়ি রাখার অভিযোগে তাসলিমা আক্তার, হূদয় চৌধুরী ও ইউসুফকে দুই বছর করে এবং সালাহ উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।