বাড্ডায় একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা থানা এলাকায় বাবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বাবুল নিজেকে যুবদলের নেতা পরিচয় দিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, যুবলীগের কয়েকজন তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করেছে। বাবুল সাংবাদিকদের বলেন, বাড্ডার গোপীপাড়ার এক বাসায় তিনি থাকেন। বাসার সামনে তাঁর একটি দোকান রয়েছে। গতকাল বিকেল পাঁচটার দিকে তিনি দোকানের সামনে বসে ছিলেন। এ সময় যুবলীগের আনোয়ারসহ কয়েকজন তাঁকে লক্ষ্য করে দুটি গুলি করে চলে যায়। এতে তিনি ডান পা ও হাতে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।