বাড্ডায় কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় আফরোজা আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আফরোজা তাঁর মামা আনিসুজ্জামানের সঙ্গে ছ-৭১/১ বাড্ডায় থাকতেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই বাসা থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আনিসুজ্জামান জানান, আফরোজার গ্রামের বাড়ি সাতক্ষীরার দুর্গাপুরের আশাশুনিতে। সাতক্ষীরার দরগাপুর কলেজ থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক পাস করে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আফরোজা তাঁর বাসায় উঠেছিলেন। মঙ্গলবার রাতে তাঁর স্ত্রী বাথরুমে যাওয়ার সময় আফরোজাকে একটি কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তাঁকে সেখান থেকে দ্রুত নামিয়ে হাসপাতালে নেওয়া হয়। তিনি জানান, কিছুদিন ধরে আফরোজা অন্যমনস্ক ও বিষণ্নতায় ভুগছিলেন।