বাড্ডায় গাড়ির শোরুমে সন্ত্রাসীদের গুলি, কর্মচারী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডা এলাকায় গতকাল সোমবার সকালে সন্ত্রাসীরা একটি গাড়ির শোরুমে হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে দোকান কর্মচারী আখতার হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়েছেন। পরে জনতা একজন সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দিয়ে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে। দাবির চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা শোরুমে হামলা চালায় বলে মালিকপক্ষ সূত্রে জানা গেছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, গলফ অটো কার লিমিটেডে হামলাকারী সন্ত্রাসীরা ছিল তিনজন। একজন ধরা পড়লেও তার দুই সহযোগী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।