বাড্ডায় ছুরিকাঘাতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডার নূরেরচালা এলাকায় গতকাল শুক্রবার ছুরিকাঘাতে মনসুর রহমান (২০) নামের এক যুবক খুন হয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে নিহত মনসুরের বাবা মো. হুমায়ুন ও স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকের বাঁ দিকে ছুরিকাঘাতের চিহ্ন আছে।মো. হুমায়ুন সাংবাদিকদের বলেন, তাঁর ছেলে নূরেরচালা এলাকায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ছিলেন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে নূরেরচালার বোর্ড ঘাট এলাকায় মনসুর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করেন।বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। মনসুরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। তিনি পরিবারের সঙ্গে নূরেরচালা এলাকায় থাকতেন।