বাড্ডায় ট্রাকের চাপায় পুলিশ হাবিলদার নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডা থানার কাছে গত বৃহস্পতিবার গভীর রাতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আনন্দ চন্দ্র মণ্ডল (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি গুলশানের পুলিশের চেন্সারি বিভাগের হাবিলদার ছিলেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান প্রথম আলোকে বলেন, আমেরিকান দূতাবাসে কর্তব্য শেষে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশের হাবিলদার আনন্দ চন্দ্র মণ্ডল দূতাবাসের সামনের রাস্তা পার হয়ে বাসায় ফিরছিলেন। এ সময় বাড্ডা থানার কাছে নতুনবাজার প্রধান সড়কে বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে বাড্ডা থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।