বাড্ডায় দুই গৃহবধূ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় গতকাল শনিবার ভোরে ও গত শুক্রবার দিবাগত রাতে মারুফা সিদ্দিকী (২৪) ও সাবিনা বেগম (২৩) নামের দুই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ মারুফার স্বামীকে গ্রেপ্তার করেছে। তবে সাবিনার স্বামী পলাতক।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল ভোর ছয়টার দিকে মেরুল বাড্ডার বাসা থেকে অগ্নিদগ্ধ অবস্থায় মারুফাকে হাসপাতালে নিয়ে আসেন স্বামী শেখ ফরিদ। কর্তব্যরত চিকিৎসক মারুফাকে মৃত ঘোষণা করেন। শেখ ফরিদ পুলিশ ও সাংবাদিকদের বলেন, বাসায় আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মারুফা মারা গেছেন। তবে মারুফার ভাই ও মামা হাসপাতালে গিয়ে জানান, মারুফাকে হত্যা করা হয়েছে। তখন পুলিশ শেখ ফরিদকে আটক করে। এদিকে গত শুক্রবার রাত ১২টার দিকে দক্ষিণ বাড্ডার বাসা থেকে সাবিনা বেগম নামের এক গৃহবধূকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যান স্বামী আবদুল হালিম। রাত আড়াইটার দিকে সাবিনা মারা যাওয়ার পর হালিম পালিয়ে যান।